1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

ইন্দুরকানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে দুর্যোগ মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি ও করণীয় নির্ধারণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোঃ হাফিজুর রহমান।

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী এমরান আহম্মেদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী, পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান শরীফ, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

 

 

এ সময় বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বজ্রপাত নিরোধক আশ্রয়নকেন্দ্র স্থাপন ও জরুরীভিত্তিতে অসুস্থ রোগী পরিবহনে নৌকার ব্যবস্থা করা জরুরী। পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও জোর দেওয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network