1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

নাজিরপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ বসতঘর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাঠিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কয়েক মিনিটের এই ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর সংবাদ পেয়ে জাকির হোসেন দৌড়ে এসে দেখেন তার ঘরটি দাউদাউ করে জ্বলছে।

 

 

 

 

শিশুর পড়ার টেবিল থেকে শুরু করে পরিবারের প্রয়োজনীয় কোনোকিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। তিনি শুধু পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনতে পেরেছেন।

 

 

অগ্নিকাণ্ডে জাকিরের দুই চাচা—মোশারেফ শেখ ও সারোয়ার শেখের ঘরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক রাতেই তিন পরিবারের প্রায় ২০ লাখ টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

 

আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের ভেতর থেকে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাব, পোশাক কিংবা কোনো মূল্যবান জিনিসপত্রও তারা বের করে আনতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করছেন স্থানীয়রা।

 

 

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে রয়েছে। নেই ঘর, নেই শোবার জায়গা, নেই ব্যবহারের মতো কোনো জিনিস।

 

 

 

শিশুদের কান্না, বড়দের অনিশ্চয়তা—সব মিলিয়ে পরিবারগুলো খুবই কঠিন সময় পার করছে। শীতের রাতে কোথায় আশ্রয় নেবে, কিভাবে আবার নতুন করে ঘর তুলবে—এ নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। বিশেষ করে পরিবারের নারীরা ও বৃদ্ধ সদস্যরা খাদ্য, পোশাক ও আশ্রয়ের অভাবে চরম ভোগান্তিতে আছেন।

 

 

গ্রামবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া এখন জরুরি, না হলে তাদের বিপদ আরো বাড়বে। অনেকেই নিজের সাধ্যমতো খাবার, কাপড় ও আশ্রয়ের ব্যবস্থা করে সাহায্যের চেষ্টা করছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প।

 

জাকির হোসেনের বলেন, ‘আমার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে আমাদের সব স্মৃতি, পরিশ্রমের ফল জমা ছিল, তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। চোখের সামনে পুড়ে যাওয়ার এই দৃশ্য আমি ভুলতে পারি না। প্রতিটি জিনিসপত্র, আমার পরিবারের অংশ ছিল—সবকিছু আগুনে নষ্ট হয়ে যাওয়ার বেদনা অসহনীয়। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেব, জানি না।

 

 

 

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network