1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় যুবক আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : খুলনায় আদালত চত্বরে দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. রিপন (৩৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে রোববার (৩০ নভেম্বর) দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার নামের দুজনকে হত্যা করে দুর্বৃত্তরা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তাকে সম্পৃক্ত করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

ওসি আরও জানান, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network