1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহন থানার ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহন থানার ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও লালমোহন পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

 

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা মনে করছেন, ওসি মো. সিরাজুল ইসলাম গত এক বছরেরও অধিক সময় লালমোহন থানায় দায়িত্ব পালনকালে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান জনগণের প্রশংসা কুঁড়িয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর জটিল পরিস্থিতির মধ্যে থানায় যোগদান করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি তাকে লালমোহন থানা থেকে পটুয়াখালী জেলার রাঙাবালী থানায় বদলি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লালমোহন থানায় কর্মরত অবস্থায় নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বীকৃতি হিসেবে ভোলা জেলায় ছয়বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network