1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমের দায়ের করা দুইটি মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের কারণে হয়রানির শিকার হচ্ছেন শশীভূষণ এলাকার বাসিন্দা নুরে আলম বেপারি।
‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার শশীভূষণ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
‎নুরে আলম বেপারি বলেন, আমি শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীন মুন্সীর ছেলে। গত ৩১ মার্চ ২০২৫ রোজার ঈদের পর আমি নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জবেদ হাওলাদারের মেয়ে লাভলী বেগমকে দ্বিতীয় বিয়ে করি। বিয়ের দুই–তিন মাস সংসার করার পর পারিবারিক মনোমালিন্যের কারণে গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আমাদের ডিভোর্স হয়। ডিভোর্সের আগে লাভলী বেগম বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেন এবং পরে সালিশ, ও থানায় এবং আদালতের মাধ্যমে নানাভাবে হয়রানি চালান।
‎তিনি আরও বলেন, শশীভূষণের বিএনপি নেতা কামাল হাজীর টেবিলে অনুষ্ঠিত এক সালিশে দেড় লাখ টাকা ধার্য করা হলেও লাভলী বেগম তা মানেননি। পরবর্তীতে গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে আদালতে মামলা দায়ের করেন এবং আরও একটি মামলা দায়ের করে আমাকে হয়রানি করছে। এছাড়াও বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে আমাদের অন্তরঙ্গ কিছু ছবি ছেড়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা আমার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। আমি প্রশাসন ও সমাজপতিদের ন্যায়বিচার কামনা করছি।
‎অভিযোগের বিষয়ে লাভলী বেগম বলেন, নুরে আলমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি নুরে আলমের কাছ থেকে কোনো টাকা আদায় করেননি। বরং আমি তার কাছে ৫ লাখ টাকা পাই। তার আচরণ ও মানসিক নির্যাতনের কারণে সম্পর্ক ভেঙে যায়। ডিভোর্সের পর নিজের সম্মান রক্ষার জন্য তিনি আইনগত সহায়তা নিয়েছি।
ফেসবুকে অপপ্রচারের অভিযোগও সত্য নয়। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, দুই পক্ষে পারিবারিক বিরোধ। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network