1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জিমের নেতৃত্বে কার্যালয়টির মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী ফ্যাসিস্ট নেতা খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলার আহ্বায়ক পদ দেওয়ায় জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিমের নেতৃত্বে কার্যালয়টির মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, যুগ্ম আহ্বায়ক আব্দুলাহ জিসান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জিমসহ অনেকে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম বলেন, এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী ফ্যাসিস্ট নেতা খাদেমুল ইসলাম খুদিকে গাইবান্ধা জেলার আহ্বায়ক করা হয়েছে। এটা জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী যোদ্ধাদের সঙ্গে বেইমানি করা হয়েছে। এজন্য এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুতই এনসিপির কমিটি ভেঙে দেওয়া না হলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network