1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এঘটনা আহত হয়েছেন দুই শিশুসহ আরও চারজন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network