1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম, মোটরসাইকেলে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা বর্ষা এলেই ভাঙনের কবলে কুয়াকাটা সমুদ্রসৈকত, নেই কার্যকর পদক্ষেপ

প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম, মোটরসাইকেলে আগুন

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম করে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পৌর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। এরপর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি হাইওয়ে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা শ্যালক ও দুলাভাই দুজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে একজনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।

গুরুতর আহত হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্নু শেখের পুত্র

ইতালি প্রবাসী মেহেদী হাসান ও শ্যালক একই গ্রামের হারেছ মাতুব্বরের পুত্র শামিম মাতুব্বর।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভোর ৫টায় ডাকাত মহাসড়কের ওপর এবং ভাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে আক্রমণ করেছে। একটি মোটরসাইকেলে দুজন আরোহী ছিল তাদেরকে বেঁধে মারধর করেছে এবং তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে। পরে ডাকাতটা পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পানি দিয়ে নিভাই।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network