1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন ও খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন ও খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে নদী ভাঙনের কারণে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পূর্ণবাসন এবং সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


‎রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের মাঝের চর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা প্রায় এক ঘণ্টা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ চালান।


‎মানববন্ধনে গৃহহীন ও ভূমিহীন মো. জামাল হোসেন, ফখরুল মুন্সি, রাবেয়া বেগম ও আকলিমা বেগম জানান, ঢালচর ইউনিয়নে দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন ও ভূমিহীন হয়েছে। সরকার ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা রাস্তার পাশে বা বাগানে টঙ ঘরে বসবাস করতে বাধ্য হয়েছি। শীত, বর্ষা ও ঝড়-ঝাপটার মধ্যে আমাদের জীবন অতিরিক্ত কষ্টের। বাগানে বিষাক্ত সাপ ও হিংস্র প্রাণীর ভয়ে জীবন যাপন অত্যন্ত ভয়ঙ্কর।


‎তারা আরও জানান, যদি আমাদের টাকা-পয়সা থাকত, আমরা নিজেরা জমি কিনে থাকতাম। কিন্তু গরীব হওয়ায় সেটা সম্ভব হয়নি। ঢালচরে প্রচুর খাস জমি থাকলেও আমাদের দেওয়া হয় না। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাই, দ্রুত আমাদের অসহায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য জমি বন্দোবস্ত নিশ্চিত করার জন্য।


‎চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.লোকমান হোসেন বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network