1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে ঢুকতে চান হাত হারানো সেই আতিক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি ৭ কোটি টাকা ব্যায়ে ধামুরা-শোলক ব্রীজের অ্যাপ্রোচ নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  কলাপাড়ায় দুই দিনে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক

এনসিপিকে বয়কট করে বিএনপিতে ঢুকতে চান হাত হারানো সেই আতিক

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করে বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন হাত হারানো আলোচিত ‘জুলাই যোদ্ধা’ আতিকুল গাজী।

রোববার (৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আতিকুল গাজী বলেন, ২০১৯-২০ সাল থেকে বিএনপিকে আমার পছন্দ। শেখ মুজিবের রাজনীতির ইতিহাস শুনেছি, খুনি হাসিনার রাজনীতি নিজের চোখে দেখেছি. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির ইতিহান শুনেছি, দেশের খারাপ সময়ে দেশের হাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস শুনেছি। আমার কাছে মনে হয়েছে বিএনপির রাজনীতি উত্তম, তাই ছোটবেলা থেকেই বিএনপিকে আমার পছন্দ।

৫ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল জানিয়ে এ জুলাই যোদ্ধা বলেন, সেজন্য লোকসমাজে মুখ ফুটে বিএনপিকে পছন্দের কথা বলা হয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের রাজনীতি ভিন্ন হবে বলেই ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে তারা সেই পথকে অনুসরণ করছে, যেই পথে ৫ আগস্টের পর হেটেছিল বিএনপি। তবে গত দুই মাস ধরে বিএনপি তাদের আগের পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে আমার মনে হয়েছে। যেই পথ দেখিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া।

আতিক আরও বলেন, আমার মনে হয়েছে আমার ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে।

এর আগে, গত ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় এনসিপিকে বয়কটের ঘোষণা দেন আতিক গাজী। বাউল ইস্যুতে এনসিপির একটি বিবৃতির পর এমন ঘোষণা দেন আতিক।

বিজ্ঞাপন
ভিডিও বার্তায় আতিক বলেন, আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, এনসিপি ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বললেও বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করায় তারা অবস্থান স্পষ্ট করেনি। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, কিন্তু তাই বলে আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।

আলোচিত এ ‘জুলাই যোদ্ধা’ আরও জানান, এনসিপি ভুল স্বীকার করে তওবা না করা পর্যন্ত তিনি দলের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন। আতিকের ভাষায়, যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network