1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়া পৌরসভার উদ্যোগে ৩ দিন ব্যাপী পৌর হোল্ডিং করমেলার আয়োজন করা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে পৌরসাভার অস্থায়ী কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

 

মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হোল্ডিং কর পরিশোধ নাগরিক দায়িত্ব, যার মাধ্যমে শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়। নাগরিকদের সচেতনভাবে কর পরিশোধে অংশ নেওয়া উচিত। পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। আপনাদের দেওয়া করের মাধ্যমেই পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহোনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হাওলাদার, পৌরসভার নির্বাহী কর্মকতা মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ পারভেজ আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলগীর হোসেন ছাড়াও পৌরসভার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

 

মেলায় করদাতারা সরাসরি কর পরিশোধের সুযোগ পান এবং কর বিষয়ে বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করেন। মেলা শেষে সচেতন নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network