1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাইস কুকারে রান্না করতে গিয়ে কিশোরের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, পথচারী নারী নিহত কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা  ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার  ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে মারধর টাকা আদায়, গ্রেপ্তার ২ বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাব রক্ষকের ভিডিও ভাইরাল উজিরপুরে বিদুৎস্পৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদ, ববিতে মানববন্ধন

রাইস কুকারে রান্না করতে গিয়ে কিশোরের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের ঝিনাইগাতীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বৈদ্যুত স্পৃষ্ট হয়ে সাগর মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার ভবানীখিলা গ্রামের নেদম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার ভবানীখলা গ্রামে নেদম মিয়ার স্ত্রী বাড়িতে না থাকায় তার ছেলে সাগর মিয়া সকালের খাবারের জন্য ভাত রান্না করতে যায়। চাল ধুয়ে রাইস কুকারে ভাত রান্নার জন্য দিলে অসাবধানতাবশত বিদ্যুাতায়িত হয়ে গুরুতর আহত হয় সাগর মিয়া। পরে পরিবারের অন্যান্যরা বিষয়টি বুঝতে পেরে গুরুতর আহত অবস্থায় সাগরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন জানান, উপজেলার ভবানীখিলা গ্রামে সাগর মিয়া নামে এক কিশোর তার মা বাড়িতে না থাকায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৈদ্যুতায়িত হয়ে সাগরের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network