1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীর নবাগত ইউএনওর সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

কাউখালীর নবাগত ইউএনওর সভা

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, কাউখালী : পিরোজপুরের কাউখালীতে উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজ ও সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন শিক্ষা ক্ষেত্রে এবং এলাকার উন্নয়নমূলক কাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ভুরুঙ্গামারীকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।

মতবিনিময় সভায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, এসবি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,শিক্ষক নেতা  শামসুর রহমান মিজান, সাংস্কৃতিক কর্মী সুব্রত রায়, সাংবাদিক এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। এর আগে উপজেলা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network