1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় ও বিজয় দিবসের প্রস্তুতি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশনে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সাথে মতবিনিময় সভা এবং মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই দুইটি সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।
‎সভায় নবাগত ইউএনও উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
‎পরে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি পরিকল্পনা ও আলোচনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network