1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে জমি বিরোধে হামলা নারীসহ আহত-৪ বাবুগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি ৭ কোটি টাকা ব্যায়ে ধামুরা-শোলক ব্রীজের অ্যাপ্রোচ নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন  কলাপাড়ায় দুই দিনে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে শরীয়তপুর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার বাসায় আয়োজিত উঠান বৈঠকে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মানিক তাতীর নেতৃত্বে যোগদানকারীদের মধ্যে ছিলেন ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালা আসামী, যুবলীগ নেতা রাজ্জাক আসামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি, সাবেক আওয়ামী লীগ নেতা ও মেম্বার আলী আকবর প্রধানীয়া, যুবলীগ নেতা সেলেম আসামীসহ বিভিন্ন স্তরের আরও শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন, ‘আমি কিরণ ভাইকে ভালো জানি। কিরণ ভাইয়ের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকব।’

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নব্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন। যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। কয়েক দিন আগেও জামায়াত থেকে অনেকে যোগ দিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিএনপিতে আসছেন। এখানে কোনো রাজনৈতিক চাপ নেই, আছে শুধু ভালোবাসা। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network