1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রেস্টুরেন্টে টাকা গণনার ছবি ভাইরাল, বিতর্কে পৌর প্রকৌশলী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, পথচারী নারী নিহত কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা  ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার  ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে মারধর টাকা আদায়, গ্রেপ্তার ২ বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাব রক্ষকের ভিডিও ভাইরাল উজিরপুরে বিদুৎস্পৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদ, ববিতে মানববন্ধন

রেস্টুরেন্টে টাকা গণনার ছবি ভাইরাল, বিতর্কে পৌর প্রকৌশলী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি নিয়ে পৌরসভায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল ছবিগুলোতে তাকে রেস্টুরেন্টে বসে টাকা গুনতে দেখা যায় এমন দাবি নেটিজেনদের। এ ঘটনায় পৌরসভার জনমহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এদিকে, একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে দাবি করেছে—প্রকৌশলী শাহাদাৎ ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করেন না এবং কাজ সঠিক হলেও নানা অজুহাতে হয়রানি করেন। তারা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

তবে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিগুলো সম্ভবত এআই-জেনারেটেড অথবা পারিবারিক লেনদেনের ছবি। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়, তাই এগুলো বাতিল করা হয়েছে।

মানিকগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network