1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাঝ আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাঝ আকাশে জ্ঞান হারালেন অভিনেত্রী

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি একটি ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যা তার জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। টরেন্টো থেকে মুম্বাই ফেরার পথে মাঝ আকাশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। তবে অভিনেত্রী অভিযোগ করেছেন যে, অসুস্থ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরনের চিকিৎসা সহায়তা বা সহানুভূতি তিনি পাননি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নীলম কোঠারি তার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘ফ্লাইটটি নির্ধারিত সময়ে উড়াল দেয়নি, বরং প্রায় ৯ ঘণ্টা দেরি করে উড্ডয়ন শুরু করে। তারপর খাবার পরিবেশনের কিছুক্ষণের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি এবং জ্ঞান হারিয়ে ফেলি। একজন সহযাত্রী আমাকে আমার আসনে ফিরে যেতে সাহায্য করলেও, কর্তৃপক্ষের তরফে কোন ধরনের সহায়তা পাওয়া যায়নি।’

তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির পর তিনি কাস্টমার কেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি। অভিনেত্রী অভিযোগ করেছেন, এই ধরনের অবহেলা একেবারেই ‘গ্রহণযোগ্য নয়’ এবং তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে দেখা এবং সমাধান করার জন্য বিমান সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিকে, নীলম কোঠারি বলিউডে এক সময়ের জনপ্রিয় মুখ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পেশাগত জীবনে আড়ালে থাকলেও, সম্প্রতি তিনি গ্ল্যামার জগতে আবারও ফিরেছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে তিনি তার ফেরার গল্প লিখছেন।

নীলমের আশা এই ঘটনা নিয়ে বিমান সংস্থা পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিমান কতৃপক্ষ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network