1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় এক মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর।

 

প্রার্থনা অনুষ্ঠানে স্থানীয় জনগণ ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সম্মিলিতভাবে প্রার্থনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, ধর্ম যার যার, কিন্তু অসুস্থ মানুষের সুস্থতা কামনা করা মানবতার কাজ। আজ আটঘর কুড়িয়ানার সনাতন ধর্মাবলম্বীরা যে মহৎ উদ্যোগ নিয়েছেন— তা সত্যিই প্রশংসনীয়।

 

আয়োজকরা জানান, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network