1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় কিস্তিতে ওয়ালটন মোবাইল কিনে মৃত্যুর পর আর্থিক সহায়তা পেল পরিবার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ভান্ডারিয়ায় কিস্তিতে ওয়ালটন মোবাইল কিনে মৃত্যুর পর আর্থিক সহায়তা পেল পরিবার

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক: ভান্ডারিয়ায় কিস্তিতে ওয়ালটন মোবাইল কেনার পর মৃত্যুবরণ করা এক ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ভান্ডারিয়া ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় ভান্ডারিয়া ওয়ালটন প্লাজায় এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের দিনমজুর মৃত দুলাল হাওলাদার গত ১ ডিসেম্বর মৃত্যু বরণ করেন।

তিনি মৃত্যুর কিছুদিন আগে ওয়ালটন প্লাজা ভান্ডারিয়া শোরুম থেকে কিস্তিতে একটি মোবাইল ফোন ক্রয় করেন। পরবর্তীতে হঠাৎ অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।

ওয়ালটন গ্রæপের ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কর্মসূচির’ আওতায়, মৃত দুলাল হাওলাদারের স্ত্রী জাহানারা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক লিঃ পিএলসি’র ডিভিশনার ক্রেডিট ম্যানেজার মোঃ শাহানুর আলম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোঃ আরাফাত হোসেন, ভাÐারিয়া শাখা ব্যাবস্থাপক মোঃ স¤্রাট খান, ইউপি সদস্য মোঃ মানিক হাওলাদার প্রমূখ। ওয়ালটন প্লাজার কর্তৃপক্ষ জানান, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, গ্রাহকের পাশে থাকার চেষ্টা করি। দুলাল ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার পরিবারের পাশে থাকতে পেরে গর্বিত।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network