1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে রাতের আঁধারে মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বসন্তপুর হাট নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদ এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান বলেন, মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট খোলে। পরে তারা দানবাক্সের তালা কেটে টাকা চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, মসজিদের দানবাক্সটি সাধারণত ১০ থেকে ১৫ দিন পর পর খোলা হয়। এতে ৫ থেকে ৭০০ টাকা করে পাওয়া যায়। সবশেষ ১০ দিন আগে তালা খুলে ৫০০ টাকার মতো পাওয়া গিয়েছিল। এই ১০ দিনের মধ্যে আর তালা খোলা হয়নি। তাই ধারণা করা হচ্ছে, চোরেরা হয়তো দানবাক্স থেকে ৫০০ থেকে ৭০০ টাকার মতো চুরি করেছে।

মসজিদের এই দানবাক্সে এর আগেও ৩ থেকে ৪ বার চুরির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান।

বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ জানান, মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network