1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে জাল টাকাসহ গ্রেফতার ১, বাইশ হাজার টাকার জাল নোট জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

কাউখালীতে জাল টাকাসহ গ্রেফতার ১, বাইশ হাজার টাকার জাল নোট জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কাউখালীতে বাজার থেকে জাল টাকাসহ ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হাটের দিন সকালে উপজেলার কাউখালী বাজারে তাকে আটক করা হয়।

 

 

আটক রিয়াদ (৩১) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরমনাই গ্রামের মৃত শেখ মোহাম্মদ ইসহাকের ছেলে। তার কাছ থেকে ৫০০, ২০০ ও ১০০ টাকাসহ মোট ২২০০০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন ক্রেতা সেজে জাল টাকার বিনিময়ে মালপত্র ক্রয় করছিল একটি চক্র— স্থানীয় ব্যবসায়ীদের এমন অভিযোগের ভিত্তিতে বাজার ইজারাদারসহ ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

 

 

 

কাউখালী বাজারের ইজারাদার আব্দুল জানান, সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে সাধারণ পাহাড়িরা কাঁচামালসহ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। দীর্ঘদিন ধরে পাইকারি ক্রেতা সেজে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছিল এসব চক্র। জাল টাকার খপ্পরে পড়ে অনেক সাধারণ পাহাড়ি সর্বস্ব হারিয়েছে।

 

 

সবজি ব্যবসায়ী সুমন জানান, জাল টাকা ছড়ানোর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর এসব সিন্ডিকেট ধরতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। কিন্তু জাল টাকার কারবারিদের ধরতে পারছিলাম না। আজ সকালে এক পাহাড়ি আমার দোকানে কাঁচামাল কিনতে এলে জাল টাকা শনাক্ত হয়। পরে তাকে সঙ্গে নিয়ে ওই জাল টাকা কারবারিকে ধরতে সক্ষম হই।

 

 

কাউখালী থানার ওসি এনাসুল হক চৌধুরী জানান, জাল টাকাসহ আটকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network