1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীতে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

ইন্দুরকানীতে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সাঈদ।

এসময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক তৌহিদুর রহমান রাতুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গণঅধিকার পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন, স্কাউটস সাধারণ সম্পাদক আহসানুল হক ছগীর, সরকারি কলেজের প্রভাষক মো. জাকারিয়া হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, জুলাই যোদ্ধা এ্যাডভোকেট নুপুর আখতার, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি লুলু ও মারজান প্রমুখ।

সরকারি দপ্তরের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন, সরকারি ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ বাবু সঞ্জিত পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে জেলা প্রশাসক আবু সাঈদ পাড়েরহাট রাজলক্ষ্ণী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পাড়েরহাট ভূমি অফিস এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

পরে দুপুর ১২টায় তিনি ইন্দুরকানী ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং কচাঁ নদী সংলগ্ন এলজিইডির রাস্তা থেকে মহিদ তালুকদারের বাড়ি হয়ে টিএন্ডটি সড়ক পর্যন্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন- “আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি আচরণবিধি মেনে চলা সবার দায়িত্ব। আমাদের কাছে সব প্রার্থীই সমান। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে। আগামীর নির্বাচন যেকোনো মূল্যে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network