1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎দক্ষিণ আইচায় মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

‎দক্ষিণ আইচায় মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছয় পিস ইয়াবা টেবলেট সহ মো. রুবেল পাটোয়ারী(৪০) কে এবং চাঁদাবাজি মামলায় মো.মনির খলিফা(৪৫) ও তার ভাই সোহেল খলিফা (৩৫) কে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।
‎শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা পুরান বাজার এলাকা থেকে মনির খলিফা ও সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়। এরআগের বুধবার রাত ১২ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে ইয়াবাসহ মো. রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।
‎গ্রেফতারকৃত মনির খলিফা ও সোহেল খলিফা উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে। এবং রুবেল পাটোয়ারী একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে।
‎বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টাকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির।
তিনি জানান, দক্ষিণ আইচা থানায় চাঁদাবাজির মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়।  বুধবার রাত ১২ টার দিকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে মেইন সড়কে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network