1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৌলতখানে তফসিল ঘোষণার পর বিএনপির ধানের শীষে ভোট চেয়ে মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

দৌলতখানে তফসিল ঘোষণার পর বিএনপির ধানের শীষে ভোট চেয়ে মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছে দৌলতখান উপজেলা বিএনপি।

 

 

বৃহস্পতিবার(১১ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষে ভোট চেয়ে মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

 

মিছিলটি দৌলতখান বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিস এর সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন। এসময় ধানের ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

 

 

পথসভায় বক্তারা বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন সামনে চলে এসেছে। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

 

নেতারা আরও বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মাঠে রয়েছে এবং থাকবে।

 

 

 

দৌলতখানের মানুষ পরিবর্তন চায়,তাই ধানের শীষের পক্ষে ঢেউ সৃষ্টি হয়েছে।মিছিল ও পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গসসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network