1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মানুষের আইন কখনোই মানুষকে শান্তি দিতে পারে না : শিবির সেক্রেটারি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
থমকে আছে পটুয়াখালীর আলোচিত সাপের খামার তালতলীতে দখল-দূষণে অস্তিত্ব সংকটে ‘আমখোলা খাল টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আনন্দ মিছিল বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভা গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পরলো ব্রীজের পাটাতন ভান্ডারিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার

মানুষের আইন কখনোই মানুষকে শান্তি দিতে পারে না : শিবির সেক্রেটারি

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

তরিকুল ইসলাম, ভান্ডারিয়া, পিরোজপুরঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মানুষের তৈরি আইন কখনই মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না।

 

শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া শরিয়াহ ভিত্তিক জীবনব্যবস্থা। আওয়ামী ফ্যাসিবাদ এসে এক ধরনের আইন করেছে। পরে আর একজন এসে আরেক ধরনের আইন করে। পৃথিবীর সকল শাসকগণ যে আইন করে, তা মূলত নিজের স্বার্থেই করে।

 

এই আইনগুলো সাধারণ জনগণের জন্য নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই আইন ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার কোনো ভিত্তি ইসলামী আদর্শ বা ন্যায়বিচারের নীতিতে নেই।

 

গতকাল শুক্রবার বিকেল ভা-ারিয়া হাসপাতাল ময়দানে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, এসব স্বার্থপর আইন শুধু ক্ষমতা রক্ষার হাতিয়ার, যার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের তৈরি এসব আইন সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না বরং মানুষের মাঝে ক্ষোভ, বৈষম্য আর অশান্তি বাড়াবে।

 

তিনি আরও বলেন, আজকের সমাজব্যবস্থায় অন্যায়, জুলুম ও বিভ্রান্তি বাড়ছে— কারণ মানুষ নিজেদের খেয়াল খুশিমতো আইন বানিয়ে চলছে। ইসলামী জীবনব্যবস্থা বাস্তবায়নই হলো সমাজ ও রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা এবং মানুষের মুক্তির একমাত্র উপায়। নুরুল ইসলাম সাদ্দাম মুসলিম তরুণদের ইসলামী চিন্তা ও চরিত্রে গড়ে ওঠার আহ্বান জানান এবং শিবিরের কর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

 

আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও পিরোজপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভা-ারিয়া উপজেলা আমীর মো. আমীর হোসাইন, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার প্রমূখ।

 

পরে সম্মেলনে কেরাত পাঠ করেন শাইখ ক্বরী আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী (মিসর), ক্বারী মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network