লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাঈমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে সরকারি শাহবাজপুর কলেজ মাঠে গিয়ে ‘রান উইথ নাঈম’ ম্যারাথন কর্মসূচির শেষ হয়। পরে সেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল নিয়ে উত্তর বাজার জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাঈম বলেন, আগামী নির্বাচন পর্যন্ত ভোলা-৩ আসনের সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়া এরইমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, সেই তফসিল অনুযায়ী আমরা নির্বাচনী কর্মকা- এগিয়ে নেবো। তবে লক্ষ্য করা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ হয়নি। সততা, নিষ্ঠা ও দেশগঠনের শক্তিতে নতুন প্রজন্মকে নিয়ে আমরা জনগণের
সেই আশা-আকাক্সক্ষা পূরণ করবো।
এ সময় ভোলা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলার সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, উপজেলা বিডিপি’র সভাপতি প্রফেসর হাসনউজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, কালমা ইউনিয়নের জামায়াতে ইসলামী সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জসিম উদ্দিনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।