1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি ও বিদেশি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

 

 

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শেরেবাংলা রোড নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

আলতাফ হোসেন চৌধুরী বলেন, গত মাসের ৫ তারিখ চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর হত্যাকাণ্ড ও সম্প্রতি ঢাকায় সংঘটিত হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এসব ঘটনার পেছনে দেশি-বিদেশি সংঘবদ্ধ চক্রান্তকারীরা জড়িত রয়েছে বলে তিনি মনে করেন।

 

 

তিনি আরও বলেন, ঢাকায় সংঘটিত সাম্প্রতিক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, এতে বিএনপির একজন প্রার্থী ও জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে ইঙ্গিত করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

 

বিএনপির এই নেতা বলেন, এ ধরনের জঘন্য ঘটনা চলতে দেওয়া হবে না। এর প্রতিবাদে এবং জনগণের ভোটাধিকার রক্ষার লক্ষ্যে বিএনপি দেশের সব জেলা ও শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network