1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কাউখালীতে সোমবার ১১টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কাউখালী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।

 

এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার ও এনামুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হাফিজুল্লাহ, শিক্ষক মেহেদী হাসান নয়ন, ইউপি সদস্য আজম আলী খান, রুবেল রিয়াজি, মেহেদী হাসান রুবেল, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, দফাদার আব্দুল মান্নান, গৃহিণী খাদিজা বেগম, অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই মাসুদ।

 

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। আগামী জাতীয় সংসদ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের সাথে আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network