1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না আমরা চলছিলাম মদিনার দিকে, কাফেলা চলে গেল আমেরিকার দিকে : ফয়জুল করীম ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক পার : জোড়াতালিতেই চলছে বেইলি সেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন বাকেরগঞ্জে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেয়াল ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

ভাণ্ডারিয়ায় তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫।

 

বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার বলেন,  “বিজয় মেলা কেবল আনন্দ বা বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ। পাশাপাশি এ আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মেলায় রয়েছে বইমেলা, গ্রামীণ পণ্যের স্টল, খাবারের দোকান, শাকসবজি, কৃষিপণ্য, খেলনা, পোশাক, হস্তশিল্প সহ নানা আয়োজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network