1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি নেতাকে গুলি করে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন-ছারছীনার পীর ছাহেব বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস প্রাথমিক শিক্ষা হলো ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি-ইউএনও আলী সুজা  ছাত্রনেতা বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার  ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে মারধর টাকা আদায়, গ্রেপ্তার ২ বাকেরগঞ্জে জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাব রক্ষকের ভিডিও ভাইরাল উজিরপুরে বিদুৎস্পৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধির প্রতিবাদ, ববিতে মানববন্ধন বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : পাবনার ঈশ্বরদীতে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা (৬০) মৃত আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত বীরু মোল্লার ছেলে রাজিব মোল্লা কালবেলাকে জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোর করে বাবার জমি থেকে ইটভাটার জন্য জোরপূর্বক মাটি কেটে নেয়। এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ৯টার সময় জহুরুল মোল্লাকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে সে ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তার বাবাকে।

এ সময় বীরু মোল্লা মাটিতে লুটে পড়লে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দায়িত্বরত ডা. তাসনিম তামান্না স্বর্ণা গুলিবিদ্ধ বীরু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও বিএনপি নেতা নিহত বিরু মোল্লা আপন চাচাতো ভাই।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন বলেন, ‘আমার দলের নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এটা কোন দলীয় বিষয় না। নিহত বিরু মোল্লা জহুরুল মোল্লার আপন চাচাতো ভাই। এটা মাটি কাটাকে কেন্দ্র করে ঘটেছে।’

এ বিষয়ে ঈশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘বীরু মোল্লা নামে বিএনপি নেতা নিহত হয়েছে শুনেছি। আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network