1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ধর্ম নিয়ে কটূক্তি, পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জ–মুলাদীকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী জয়নুল আবেদীনের জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন গৌরনদীতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট বানারীপাড়ায় সাবেক শিক্ষক আব্দুল মান্নান মাষ্টারের কুলখানী অনুষ্ঠিত কলাপাড়ায় জ্বালানি ও বিদ্যুৎ ২০২৫’র খসড়া বাতিলের দাবি কলাপাড়ায় বিয়ে খেতে যাওয়ার পথে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বরিশালে ভোটযুদ্ধে দুই নারী প্রার্থী পটুয়াখালী কারাগারে পোস্টাল ভোট দেবেন ১৭ বন্দি ধর্ম সম্পর্কে কেউ যেন ভুল তালিম না দেয় : জহির উদ্দিন স্বপন ঢাকা-বরিশাল মহাসড়কে ৪ মাসে ৩১ জনের প্রাণহানি

ধর্ম নিয়ে কটূক্তি, পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত দিপু চন্দ্র দাশ ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক। তিনি জেলার তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তৌহিদী জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network