1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন দপ্তর পরিদর্শন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের বামনায় ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বর্নিল ‘সোলজার ফিশ’ বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠণ কয়াকাটায় ২ কেজির ইলিশ, বিক্রি হলো ৬ হাজার ৮২৫ টাকায় কলাপাড়ায় ফেসবুক স্ট্যাটাসে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা আমতলীতে হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা, গ্রেপ্তার ১ কলাপাড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন দপ্তর পরিদর্শন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিদেক : পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

 

দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

 

সভায় উপস্থিত বক্তারা উপজেলার বিসিক শিল্প নগরীর উন্নয়ন এবং স্থানীয় জনগুরুত্বপূর্ণ নানা সমস্যার কথা তার নিকট তুলে ধরেন।

 

সভায় বক্তব্য রাখেন সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রশিদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ ও জুলাই বিপ্লবের যোদ্ধারাও সভায় নিজেদের মতামত প্রকাশ করেন।

 

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, ভূমি অফিস এবং বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন। তার এই সফরকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও জনবান্ধব ও গতিশীল করার তাগিদ দেন তিনি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network