1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী খুন করে মালামাল চুরি, একজন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভান্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী খুন করে মালামাল চুরি, একজন গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় মুদি দোকানদার স্বপন কুমার বল কালু (৫৫) কে নির্মমভাবে হত্যা ও দোকান মালামাল চুরির ঘটনায় শুভজিৎ (১৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

নিহত স্বপন ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের সুধীর কুমার বল এর পুত্র।

 

জানাগেছে, গত ২২ ডিসেম্বর সোমবার রাত দেড়টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বল বাড়ির সামেন স্বপন কুমার বল এর মুদি দোকানে অভিযুক্ত শুভজিৎ চুরির উদ্দ্যেশে প্রবেশ করে। এসময় দোকানে ঘুমে থাকা স্বপন টেরপেলে শুভজিৎ ইট দিয়ে তার মাথা থেতলে গুরুতর জখম করে। হামলার পর তারা দোকান থেকে নগদ ১,৩৫৫ টাকা, ৩৯ প্যাকেট সিগারেট ও ১২ কেজি সুপারি নিয়ে পালিয়ে যায়।

 

সকালে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপন কে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে। তার অস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র। সে নিহত স্বপনের পাশ^বর্তী ব্যবাসায়ী বিপুল বেপারীর ছেলে কিশোর বেপারীর দোকানে কাজ করতো।

 

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে শুভজিৎ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network