1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম

পিরোজপুর ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত আজ অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network