1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি নেতাকর্মী বহনকারী বাসে হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিএনপি নেতাকর্মী বহনকারী বাসে হামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছে কিশোরগঞ্জ থেকে আসা বিএনপির নেতা–কর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে নেতা–কর্মীদের বহনকারী বাসটি রাজধানীর পূর্বাচলের দিকে যাওয়ার সময় মধ্যরাতে আমতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বাসটি ভাঙচুর করা হয় এবং চালককে মারধর করে গুরুতর আহত করা হয়। আহত চালককে দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হঠাৎ করে তাদের গাড়িবহরে হামলা চালায়।

তিনি জানান, হামলায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. কোহিনুর মিয়া জানায়, মহাসড়কে বাসের উপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। এসময় আহত বাসচালককে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে হেল্পার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারি, বাসটি কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা যখন নরসিংদীর মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট এলাকায় পৌঁছায় একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে তর্কে জড়ায়। পরে শিবপুরের আমতলা এলাকায় এসে ওই পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা বাসটি আটকে হামলা ও ভাঙচুর চালায়। এতে চালকসহ কয়েকজন যাত্রী কাঁচের টুকরায় আহত হয়েছে।

এঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ জড়িত আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network