1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে সাগর হত্যা মামলার আসামি যুবলীগ নেতা রাসেল পাঠানকে (৩৭) গ্রেপ্তার করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তিনি নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে বেনাপোল থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ রাসেল পাঠানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ তাকে থানায় হস্তান্তর করে। হস্তান্তরের পর ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেল পাঠান বৈষম্যবিরোধী আন্দোলনে সাগর হত্যা মামলার আসামি। তাকে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় হস্তান্তর করে।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি করলে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network