1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) ও তাদের ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতদের পরিবার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় থাকতেন।

ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যানবাহনের চলাচল স্বাভাবিক করে।

গোড়াই হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসার সময় প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়ায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং মা ও মেয়ের মৃত্যু হয়।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network