1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে খ্রিস্টান বাড়িতে হানা, শিক্ষিকা ইষ্টের করবী আরিন্দাকে হত্যার হুমকি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

উজিরপুরে খ্রিস্টান বাড়িতে হানা, শিক্ষিকা ইষ্টের করবী আরিন্দাকে হত্যার হুমকি

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিষ্টান বাড়িতে হানা দিয়ে শিক্ষিকা ইষ্টের করবী আরিন্দাকে হত্যার হুমকি দিয়েছে মাদক কারবারি সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করে ভুক্তভোগী পরিবার।

ডায়েরী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়মন বাড়ৈর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর সকাল পৌনে ৭টার দিকে সায়মন বাড়ৈর নির্দেশে মাদক কারবারি আশিক সিকদার,রিপন বৈদ্য ও পিতর বৈদ্য মিলে বসতঘরের সামনে শিক্ষিকা ইষ্টের করবী আরিন্দাকে বাড়িতে একা পেয়ে তাকে মারধর করার জন্য উদ্যত হয়।

এসময় ডাকচিৎকার করলে সায়মন বাড়ৈর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ওই শিক্ষিকাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে সটকে পড়ে।

এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। হুমকির ঘটনায় শিক্ষিকা ইষ্টের করবী আরিন্দা ঘটনার দিন উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ভুক্তভোগী পরিবার জানান সায়মন বাড়ৈর পুষিত সন্ত্রাসী বাহিনী গোপালগঞ্জের বাসিন্দা আশিক সিকদার ও রাজাপুর গ্রামের রিপন বৈদ্য,পিতর বৈদ্য আমার নির্মাণাধীন বসতঘর দখল করে সেখানে মাদকের আসর বসায় এবং মাদক বিক্রি করে। তারা আমাকে হত্যার হুমকি দেয়। তাদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। স্থানীয় সুত্রে আরো জানা যায় আওয়ামীলীগ নেতা আশিক সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে যুবলীগ নেতা সায়মন বাড়ৈর বাড়িতে আত্মগোপনে থেকে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। রাজাপুর গ্রামে রামরাজত্ব কায়েম করছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়।

হুমকির ঘটনায় ২৭ ডিসেম্বর সকালে উজিরপুর মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই অন্তর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে ওই মাদক কারবারি, সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network