1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল করলো বিএনপি : মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম

পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল করলো বিএনপি : মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

 

এর আগে গত বুধবার বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে। আজ শনিবার বিকেল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

 

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহনে অপারগতার কথা প্রকাশ করলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেয়া হয়। তিনি জানান এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।

 

বিএনপি প্রার্থী আলমগীর হোসেন জানান, আমি দীর্ঘ দিন বিএনপির রাজনীতি করেছি। এই প্রাপ্তিতে আমি খুশি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network