1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইন্দুরকানীর যুবলীগের সভাপতি শাহবাগ থেকে গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম

ইন্দুরকানীর যুবলীগের সভাপতি শাহবাগ থেকে গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ইন্দুরকানী ও শাহবাগ থানা পুলিশের সহযোগিতার  ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ রাজ্জাক মাতুব্বর (৫২) বালিপাড়া ইউনিয়নের ডেপসাবুনিয়া গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা রাজ্জাক মাতুব্বর গ্রেফতার করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network