1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুবদল নেতা নিখোঁজ, মহাসড়ক অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

যুবদল নেতা নিখোঁজ, মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন (৩৫) নিখোঁজ হয়েছেন। গত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এ ঘটনায় রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা। এতে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পারিবারিক সূত্র জানা গেছে, ঘটনার দিন বিকেলে তিনি যশোর শহরের এয়ারপোর্ট কলোনীতে শ্বশুরবাড়ি গিয়ে সন্ধ্যায় নিজ গ্রামে ফেরেন। পরে রাতে বন্ধুদের সঙ্গে লক্ষীপুর এলাকার একটি মাছের ঘেরে যান। সেখানে অবস্থানকালে তিনি ছোট ভাইকে ফোন করে জানান, তাদের নিয়ে রাজনীতি হচ্ছে এবং বাসা থেকে বাইরে না যেতে বলেন। এরপর অসুস্থ বোধ করে তিনি নিজ বাইকে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তার ছোট ভাই মো. নুর আলম (রয়েল) ঝিকরগাছা থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১২২৩, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫।

পুলিশ জানায়, নিখোঁজ যুবদল নেতাকে উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network