1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচন নিয়ে কি অনিশ্চয়তা আছে? - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

নির্বাচন নিয়ে কি অনিশ্চয়তা আছে?

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

অনলাইন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নামে মনোনয়ন দেওয়া আসনগুলোতে ভোটগ্রহণ স্থগিত হবে কি না—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন আইন অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের বিধান থাকলেও, খালেদা জিয়ার ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হবে কি না, তা নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান ও আইনি ব্যাখ্যা এখন আলোচনার কেন্দ্রে।

নির্বাচন বাতিলের আইনি বিধান

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন বা ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদ অনুযায়ী কারও প্রার্থিতা বাতিল হয়, তাহলে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। নির্বাচন বাতিল হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং কমিশন নতুন তপশিল ঘোষণা করবে। আগের তপশিলে যারা বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের অর্থ জমা দিতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনে স্পষ্টভাবে বলা আছে—কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের তপশিল বাতিল হবে। তবে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বর্তমান তপশিলে এর কোনো প্রভাব পড়বে না। কারণ, তিনি এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি। পাশাপাশি তার শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে আগেই বিকল্প প্রার্থী রেখেছে। ফলে এ নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না বলেও তিনি মত দেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। একই সঙ্গে এসব আসনে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network