1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীরের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীরের শোক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান।

আজ দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত একটি শোকবার্তা সংবাদমাধ্যমে পাঠানো হয়। শোক বার্তায় তিনি বলেন- মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে সুখ্যাতি পান। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময়ে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে বিশ্বের বুকে দেশের মর্যাদা সমুন্নত রেখে পারস্পরিক সহযোগিতার হাত সম্প্রসারিত করেছিলেন। মহান আল্লাহ পাক তাঁর বিদেহী আত্মাকে রহম করুন। তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

স্মৃতিচারণ করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর প্রগাঢ় সম্পর্ক ছিল। আমার দাদা মরহুমের পরামর্শে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামের প্রভূত খেদমত করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীকালে আমার আব্বা মরহুমের জীবদ্দশায় মরহুমা বেগম খালেদা জিয়ার সঙ্গে পর্দার বিধানের বাধ্যবাধকতায় দেখা সাক্ষাত না হলেও তিনি তার স্বামীর মতই অত্র দরবারকে শ্রদ্ধার নজরে দেখতেন।

পীর ছাহেব কেবলা বলেন- দেশের জন্য যখন মরহুমা খালেদা জিয়ার মত একজন মান্য, পরীক্ষিত, আপোষহীন, ব্যক্তিত্বের প্রয়োজন ছিল; তখনই তিনি দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন। এতে আল্লাহর হেকমত তিনিই ভালো জানেন।

হযরত পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সকলকে ধৈর্য্যধারন করার পরামর্শ দেন। দেশের এই ক্রান্তিকালে জনাব তারেক রহমানকে তার মায়ের এই শোককে শক্তিতে রূপান্তর করে তার পিতার আদর্শ ও নীতিতে অটল ও অবিচল থেকে দল ও দেশের খেদমত করার আহ্বান জানান।

পীর ছাহেব কেবলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গ সংগঠন (যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, আঞ্জুমানে ওয়ায়েজীন ও জমইয়াতে ওলামা) এর সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ও বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ড থেকে পরিচালিত তিন সহ¯্রাধিক দ্বীনিয়া মাদ্রাসা সমূহে কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করার জন্য নির্দেশ দেন এবং মরহুমার জানাযার নামাজে পীরভাই, মুহিব্বীনসহ সর্বস্তরের মুসলমান সাধ্যমত উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network