1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ.লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেওয়া হবে : লতিফুর রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

আ.লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেওয়া হবে : লতিফুর রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে সব দায়দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য সদর আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এদিকে জামায়াত নেতার দেওয়া বক্তব্য দুইটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিয়েছেন কি না, জানতে চাইল তিনি বলেন, ‘না, নেতা পর্যায়ের কেউ যোগ দেননি।’

ছড়িয়ে পড়া উঠান বৈঠকে জামায়াত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন। আপনাদের সব দায়দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে-কোনো দায়দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।’

লতিফুর রহমান বলেন, ‘আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কী, কথা ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের, মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব।’

আরেকটি ভিডিওতে জামায়াত নেতা লতিফুর রহমানকে বলতে শোনা যায়, ‘নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে। হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব, লতিফুর রহমানকে করে। কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা, আমরা দায়িত্ব নেব।’

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network