1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় নদীতে বিষ দিয়ে মাছ শিকার : ৩ জেলের সাজা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যাবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম টিপু ২১ বছরেও পাকা হয়নি বাবুগঞ্জের ইসলামপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন

ভাণ্ডারিয়ায় নদীতে বিষ দিয়ে মাছ শিকার : ৩ জেলের সাজা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ৬টার দিকে ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী পোনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলে উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) এবং কামলা খলিফা (৪৫)।

সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভা-ারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (সি) ধারায় হাফিজুল খান কে ১ মাসের কারাদন্ড ও ৫শত টাকা এবং রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারদন্ড ও প্রতেককে ৫শত টাকা জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভা-ারিয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামে একজন পালিয়ে যান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network