1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেয়ালে নিষিদ্ধ হিজবুত তাহরীরের পোস্টার, আটক ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

দেয়ালে নিষিদ্ধ হিজবুত তাহরীরের পোস্টার, আটক ৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর ঘটনায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কু‌ড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পু‌লিশ জানায়, শহরের কলেজমোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ। পরে বিকেলে খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।

আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুরে।
জাবের আল রাহিয়ান বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জাহাঙ্গীর আলম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সব নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network