1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তিন দিনের রাষ্ট্রীয় শোক কাউখালীতে উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না আমরা চলছিলাম মদিনার দিকে, কাফেলা চলে গেল আমেরিকার দিকে : ফয়জুল করীম ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক পার : জোড়াতালিতেই চলছে বেইলি সেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন বাকেরগঞ্জে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেয়াল ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

তিন দিনের রাষ্ট্রীয় শোক কাউখালীতে উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে নতুন বছরের প্রথম দিনে প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

 

 

তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ৩ দিনের শোকের কারণে এ বছর বই উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে নিরব ভাবে বছরের প্রথম দিন বই বিতরণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল দশটায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা সদরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।এরপরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষকদের নিজেদের উদ্যোগেই সরকারিভাবে দেওয়া বই বিতরণ শুরু করে। এ সময় উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল বই বিতরণ করা হয়।

 

 

তবে মাধ্যমিক শাখায় অষ্টম নবম শ্রেণীর বই বিতরণ করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক না আসায় তা বিতরণ করা সম্ভব হয় নাই বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। তবে আগামী সপ্তাহে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network