1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমল ব্যতীত এলেম নাজাত তথা মুক্তির জন্য যথেষ্ট নয় : ছারছীনার পীর - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

আমল ব্যতীত এলেম নাজাত তথা মুক্তির জন্য যথেষ্ট নয় : ছারছীনার পীর

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের সমাজে এরকম বহু ব্যক্তি রয়েছেন যারা দুনিয়াবী জ্ঞান হোক কিংবা ধর্মীয় জ্ঞান হোক, তারা পাণ্ডিত্যের অধিকারী। কিন্তু বাস্তবিক অর্থে তাদের জ্ঞান অনুসারে তারা কর্ম সম্পাদন করেন না। এলেম অর্জন করা যে রকম ফরজ ঠিক তেমনি এলেম অনুযায়ী আমল করাও অত্যাবশ্যক। আমল ছাড়া শুধুমাত্র এলেম নাজাত তথা মুক্তির জন্য যথেষ্ট নয়। আমলহীন আলেম ফলবিহীন বৃক্ষের ন্যায়। একজন মুমিন বান্দার আদব হচ্ছে এলেম অনুসারে আমল করা এবং অন্যকে আমলের জন্য উৎসাহিত করা।

ব্যক্তির দৈনন্দিন আমল সমূহ যেমনিরূপে শরীয়তের এলেম ছাড়া সঠিক রূপে বাস্তবায়ন হয় না, ঠিক এমনিভাবে আমল ছাড়া দ্বীনি ইলেমও প্রকৃত অর্থে চিন্তাশক্তিতে আশা করা যায় না। বরং এলেম ও আমলের সমন্বয়েই প্রকৃত মুমিন বান্দার ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। এজন্য মুমিনের ঈমানের দাবী হচ্ছে ইলেম অনুযায়ী আমলী জিন্দেগী গঠন করা।

৩ জানুয়ারি শনিবার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলাধীন আব্দুল্লাহপুর কেন্দ্রীয় থানা জামে মসজিদ সংলগ্ন সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মেহেন্দীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুযত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network