1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ‎বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

 

 

‎জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামানসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

‎এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

‎দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।

 

 

‎দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা বিএনপির সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network