1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্লো পয়জন প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ‎সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাউফলে সাংবাদিক মিজানুরকে মারার হুমকি বিএনপি নেতার বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাবুগঞ্জে চুরি-ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 এডভোকেট বিলকিস জাহান শিরীন

স্লো পয়জন প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

তরিকুল ইসলাম, পিরোজপুরঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক।

 

তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো। শেখ হাসিনা তার ওপর দীর্ঘদিন ধরে নির্মম নির্যাতন ও ভয়াবহ অত্যাচার চালিয়েছে। একটি মিথ্যা ও চরম অসম্মানজনক মামলায় তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছিল। পরিকল্পিতভাবে স্লো পয়জন প্রয়োগ করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।

 

রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মোনাজাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পরিবারকে আগলে রেখেছেন, এটা শুধু একজন নেত্রীর দায়িত্ব পালন নয়, বরং এক মায়ের আত্মত্যাগের অনন্য উদাহরণ। রাজনৈতিক প্রতিহিংসা, বন্দিত্ব, অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি দলকে একতাবদ্ধ রেখেছেন, নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন। এই সময়টায় তার নেতৃত্ব ছিল অবিচল, যা দলীয় নেতাকর্মীদের মননে এক শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে।

 

বিলকিস জাহান শিরীন বলেন, খালেদা জিয়া তার ৪২ বছরের সংসার স্বৈরাচারী শেখ হাসিনার নিষ্ঠুর রাজনীতির কবলে পড়ে একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে উৎসর্গ করেছেন, আর ব্যক্তিগত জীবনে সহ্য করেছেন অসীম ত্যাগ ও কষ্ট।

 

ইকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন খলিফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনে বিএনপির মননীতো প্রার্থী পিরোজপুর জেলা বিএনপির
সাবেক সহ সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

 

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএপির আহবায়ক আব্দুল মান্নন, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএরপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লব, পিরোজপুর জেলা
বিএনপির সদস্য সুমন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হোসেন হিরন প্রমূখ।

 

পরে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network